হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ২৩৬

জবাবদিহি ডেস্ক

স্বাস্থ্য

2026-09-08T16:22:00+06:00
2026-09-08T16:22:00+06:00
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
স্বাস্থ্য
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ২৩৬
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২২ পিএম 
সংগৃহীত ছবি
সংক্রামক রোগ হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৩৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৯৯৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০০ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮৯৯ জনের।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৩৬ জন রোগী শনাক্ত হওয়ায় দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]