শিবিরকর্মীদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুললেন ঢাবি শিক্ষক মোনামী

জবাবদিহি ডেস্ক

অন্যান্য

2026-09-05T15:43:54+06:00
2026-09-05T16:47:05+06:00
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অন্যান্য
শিবিরকর্মীদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুললেন ঢাবি শিক্ষক মোনামী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৩ পিএম  আপডেট: ০৫.০৯.২০২৬ ৪:৪৭ পিএম
সংগৃহীত ছবি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানির অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী।

গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে অনবরত তাকে ট্যাগ করে হ্যারাসমেন্ট করা হচ্ছে।

ফেসবুক পোস্টে মোনামী অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ক্লাসের মেয়েদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। ওই শিক্ষার্থীদের মধ্যে একজন শিবিরের সমর্থক কিংবা সংগঠনটির সঙ্গে যুক্ত বলেও উল্লেখ করেন তিনি। অভিযোগের তালিকায় তাকেও রাখা হয়েছে বলে জানান এই শিক্ষক।


বিষয়টি জানার পর তিনি সংশ্লিষ্টদের সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগ করার সিদ্ধান্ত নেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন মোনামী।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘অনবরত আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে। টিপ্পনী কেটে, কথা শোনানো হচ্ছে। তা-ও আবার ঢাবির ছেলেরাই। পলিটিক্যাল রাইভেল যেহেতু, তার ওপর আমি যেহেতু আগে শিবিরকে ভালো বলেছি। তাই আমাকে এখন আবার নতুন করে নাজেহাল না করলে কি রাত কাটবে?’

মোনামী আরও বলেন, ‘এরা হয় ডাইরেক্ট হ্যারাস করবে, নয়তো ইন্ডাইরেক্টলি। কিন্তু তাদের যা দরকার তা হলো একজন নারীকে হয়রানি করা, সে যে-ই হোক না কেন।’

জ/উ






Advertisement
Loading...
Loading...
অন্যান্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]