উচ্চবাচ্যের জেরে এজলাস ছাড়লেন পুরো আপিল বিভাগ

জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে উচ্চবাচ্যের একপর্যায়ে এজলাস ছেড়ে চলে গেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পুরো বেঞ্চ।

2026-09-08T14:13:45+06:00
2026-09-08T14:13:45+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
Advertisement
আইন-আদালত
উচ্চবাচ্যের জেরে এজলাস ছাড়লেন পুরো আপিল বিভাগ
জবাবদিহি ডেস্ক
⏲ ২:১৩ পিএম | ৮ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবার
উচ্চবাচ্যের জেরে এজলাস ছাড়লেন পুরো আপিল বিভাগ
সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে উচ্চবাচ্যের একপর্যায়ে এজলাস ছেড়ে চলে গেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পুরো বেঞ্চ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আপিল বিভাগে একটি মামলার শুনানি চলাকালে মাহবুব উদ্দিন খোকন মন্তব্য করেন, জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতি হওয়ার পর আইনজীবীদের আয়-রোজগার কমে গেছে।

এ মন্তব্যের পর প্রধান বিচারপতি পাল্টা প্রশ্ন করেন। এ সময় উভয়ের মধ্যে পাল্টাপাল্টি কথোপকথন ও উচ্চবাচ্য হয়। একপর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পুরো আপিল বিভাগ এজলাস ছেড়ে চলে যান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আপিল বিভাগের কার্যক্রম আর শুরু হয়নি।


জ/রা


  বিষয়:   ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন  এজলাস  প্রধান বিচারপতি  উচ্চবাচ্য 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত