আবারও মা হলেন পরীমনি, কোলে ছোট্ট শিশু

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-07T11:25:20+06:00
2026-09-07T11:25:20+06:00
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
আবারও মা হলেন পরীমনি, কোলে ছোট্ট শিশু
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৫ এএম 
আবারও মা হলেন পরীমনি, কোলে ছোট্ট শিশু
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি আবারও মা হয়েছেন। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট্ট একটি শিশুকে কোলে নিয়ে ছবি প্রকাশ করেন তিনি। ছবির সঙ্গে সংক্ষিপ্ত ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ ৩ নাম্বার জন ডান।’

পরীমনির এই পোস্টের পর নতুন করে আলোচনায় এসেছে তার মাতৃত্বের খবর। ধারণা করা হচ্ছে, এবারও একটি সন্তান দত্তক নিয়েছেন অভিনেত্রী। তবে শিশুটি ছেলে নাকি মেয়ে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি তিনি।

পরীমনির প্রথম সন্তান জন্ম নেয় ২০২২ সালের ১০ আগস্ট। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। সন্তানের নাম রাখা হয় শাহীম মুহাম্মদ রাজ্য। পরীমনি বর্তমানে তাকে ‘পুণ্য’ নামেও ডাকেন। অভিনেতা শরিফুল রাজ ও পরীমনির সংসারে এই সন্তানের জন্ম হয়েছিল।

এরপর ২০২৪ সালে একটি কন্যাশিশুকে দত্তক নেন পরীমনি। তার নাম রাখা হয় প্রিয়ম। এবার তৃতীয় সন্তানের আগমনের খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী।

যদিও নতুন শিশুটিকে নিয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি পরীমনি। ফলে শিশুটির পরিচয়, লিঙ্গ কিংবা দত্তক নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে নিশ্চিত তথ্য জানতে তার আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হচ্ছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]