১৬ দেশের নাগরিকদের জন্য ডেনমার্কে নতুন কর্মসংস্থান পথ

জবাবদিহি ডেস্ক

প্রবাস

2026-09-07T10:27:42+06:00
2026-09-07T10:27:42+06:00
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
প্রবাস
১৬ দেশের নাগরিকদের জন্য ডেনমার্কে নতুন কর্মসংস্থান পথ
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৭ এএম 
১৬ দেশের নাগরিকদের জন্য ডেনমার্কে নতুন কর্মসংস্থান পথ
বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন ব্যবস্থা চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায় নির্দিষ্ট ১৬টি দেশের নাগরিকদের ডেনমার্কে কাজের সুযোগ দিতে পারবেন শর্ত পূরণকারী নিয়োগকর্তারা।

অভিবাসনবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ফ্র্যাগোমেনের তথ্য অনুযায়ী, নতুন এই ব্যবস্থার ফলে বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে ডেনিশ প্রতিষ্ঠানগুলোর সুযোগ আরও বাড়বে।

যেসব দেশের নাগরিকরা সুযোগ পাবেন
নতুন কর্মসংস্থান ব্যবস্থার আওতায় চীন, জাপান, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মলদোভা, মন্টেনিগ্রো, উত্তর মেসিডোনিয়া ও সার্বিয়ার নাগরিকরা সুযোগ পেতে পারেন। এ তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউক্রেনও।

এ ছাড়া আলবেনিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিল ও কানাডার নাগরিকদেরও এই ব্যবস্থার আওতায় নেওয়া হবে। ফলে এসব দেশের দক্ষ কর্মীদের জন্য ডেনমার্কে চাকরি ও ক্যারিয়ার গড়ার নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

সব প্রতিষ্ঠান পারবে না বিদেশি কর্মী নিয়োগ দিতে
নতুন অভিবাসন ব্যবস্থা ডেনমার্কের সব নিয়োগকর্তার জন্য উন্মুক্ত থাকবে না। বিদেশি কর্মী নিয়োগের জন্য প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট কয়েকটি শর্ত পূরণ করতে হবে।

প্রথমত, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রাসঙ্গিক কোনো যৌথ শ্রমচুক্তির আওতায় থাকতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির অন্তত দুই বছর ধরে কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।

এ ছাড়া ডেনমার্কে ওই প্রতিষ্ঠানের কমপক্ষে ১০ জন পূর্ণকালীন কর্মী থাকা বাধ্যতামূলক।

এসব শর্ত পূরণকারী নিয়োগকর্তাকে ডেনিশ অভিবাসন কর্তৃপক্ষের কাছে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর নির্ধারিত যোগ্যতা পূরণের একটি সনদ দেওয়া হবে। ওই সনদ পাওয়ার পরই নতুন ব্যবস্থার আওতায় বিদেশি কর্মী নিয়োগের সুযোগ মিলবে।

ন্যূনতম বার্ষিক বেতন প্রায় ৬১ লাখ টাকা
নতুন ব্যবস্থায় নিয়োগ পাওয়া বিদেশি কর্মীদের ন্যূনতম বার্ষিক বেতন নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ২২ হাজার ড্যানিশ ক্রোনার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬১ লাখ ৪৮ হাজার টাকা।

ডেনমার্কে বর্তমানে চালু থাকা কয়েকটি কর্মভিত্তিক অভিবাসন ব্যবস্থার তুলনায় এই বেতনসীমা তুলনামূলকভাবে কম। ফলে নির্দিষ্ট কিছু নিয়োগকর্তা ও দক্ষ কর্মীর জন্য নতুন পথটি তুলনামূলক সহজলভ্য হতে পারে।

তবে বিদেশি কর্মী নিয়োগের আগে সংশ্লিষ্ট নিয়োগকর্তাকে অবশ্যই নির্ধারিত যোগ্যতা ও অন্যান্য সব শর্ত পূরণ করতে হবে। সূত্র: এনডিটিভি

জ/উ






Advertisement
Loading...
Loading...
প্রবাস - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]