ইস্টার্ন ইউনিভার্সিটির ৭ প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনে বিএসিতে আবেদন

জবাবদিহি ডেস্ক

শিক্ষা

2026-09-07T13:48:01+06:00
2026-09-07T13:48:01+06:00
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
শিক্ষা
ইস্টার্ন ইউনিভার্সিটির ৭ প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনে বিএসিতে আবেদন
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
ইস্টার্ন ইউনিভার্সিটির সাতটি একাডেমিক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের জন্য বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলে (বিএসি) আনুষ্ঠানিকভাবে ইন্টেন্ট লেটার জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি ইস্টার্ন ইউনিভার্সিটির একটি প্রতিনিধি দল বিএসির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আবেদনটি জমা দেয়।

প্রতিনিধি দলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবুল বাশার খান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. এস. এম. সিরাজী এবং আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক এসোসিয়েট প্রফেসর মো. মাইদুল ইসলাম।

অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন করা সাতটি প্রোগ্রাম হলো-ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই), বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), ব্যাচেলর অব আর্টস ইন ইংলিশ, এলএলবি এবং ব্যাচেলর অব ফার্মেসি।

সাক্ষাৎকালে বিএসির ফুল-টাইম মেম্বার অধ্যাপক ড. মো. শাহ আমরান, অধ্যাপক ড. ওয়াকিলুর রহমান এবং অ্যাক্রেডিটেশন পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

এ সময় বিএসির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতার আশ্বাস দেন।

ইস্টার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, সাতটি একাডেমিক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের গুণগত মান আরও উন্নত করার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
শিক্ষা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]