প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিকের জামিন

জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

2026-09-06T12:21:13+06:00
2026-09-06T12:21:13+06:00
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আইন-আদালত
প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিকের জামিন
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২১ পিএম 
সংগৃহীত ছবি
প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। আজ রবিবার হাইকোর্টের একটি বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।

বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে বিদিশার পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী মো. মাসুদ মিয়া।

আদেশের পর আইনজীবী জানান, বিদিশা সিদ্দিকের কারামুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই।

রাজধানীর গুলশান থানায় দায়ের করা প্রতারণার মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এর আগে গত ২ সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আইন-আদালত - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]