জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা আব্বাস

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-03T21:33:55+06:00
2026-09-03T21:33:55+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা আব্বাস
জবাবদিহি ডেস্ক
⏲ ৯:৩৩ পিএম | ৩ সেপ্টেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা আব্বাস
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

আজ বৃহস্পতিবার সংসদ অধিবেশন শেষে গাড়ি থেকে নেমে হুইলচেয়ারে করে সমাধিস্থলে যান তিনি। এ সময় তার সঙ্গে দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

মির্জা আব্বাস প্রয়াত দুই নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ফাতেহা পাঠ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

এর আগে চিকিৎসা শেষে প্রায় পাঁচ মাস পর বুধবার রাতে মালয়েশিয়া থেকে দেশে ফেরেন মির্জা আব্বাস।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত