বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলীয় নাজিরারটেক ও সোনাদিয়া চ্যানেল এলাকায় ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে দুই জেলের প্রাণহানির ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

2026-09-03T15:01:24+06:00
2026-09-03T15:02:04+06:00
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২
নিজস্ব প্রতিবেদক
⏲ ৩:০১ পিএম | ৩ সেপ্টেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলীয় নাজিরারটেক ও সোনাদিয়া চ্যানেল এলাকায় ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে দুই জেলের প্রাণহানির ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। 

নিহত জেলেরা হলেন- মহেশখালী উপজেলার ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। নিখোঁজ রয়েছেন একই উপজেলার নুরুল আলম ও মুহিব উল্লাহ।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন একটি ফিশিং ট্রলার নিয়ে একদল জেলে গত মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে যান। ট্রলারটি বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে নাজিরারটেক উপকূলের কাছাকাছি পৌঁছালে হঠাৎ প্রবল ঝড়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

দুর্ঘটনার পরপরই কাছাকাছি থাকা স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। উদ্ধার অভিযান চালিয়ে ফয়েজ ও সাইফুলের লাশ উদ্ধার করা সম্ভব হলেও পানির তোড়ে ভেসে যাওয়া নুরুল আলম ও মুহিব উল্লাহর কোনো সন্ধান মেলেনি। তবে দুর্ঘটনার সময় ট্রলারে ঠিক কতজন জেলে ছিলেন তা তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট করে জানা যায়নি।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ভোরে সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে ঝড়ের তাণ্ডবে ফিশিং ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা অধিকাংশ জেলে সাঁতরে ও অন্য ট্রলারের সহায়তায় নিরাপদে তীরে উঠতে পারলেও চারজন নিখোঁজ হন। পরে স্থানীয়দের সহায়তায় ২ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্য দুই জেলেকে উদ্ধারে কোস্টগার্ড ও স্থানীয় জেলেদের তৎপরতা অব্যাহত রয়েছে।


জ/বা


  বিষয়:   দেশজুড়ে  কক্সবাজার  ট্রলার ডুবি  নিহত  নিখোঁজ 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত