কুড়িগ্রাম, প্রতিনিধি

দেশজুড়ে

2026-09-02T13:45:15+06:00
2026-09-02T13:49:58+06:00
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
দুই ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতে
কুড়িগ্রাম, প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৫ পিএম  আপডেট: ০২.০৯.২০২৬ ১:৪৯ পিএম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুত রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়ারপাড় এলাকার অবৈধ সার মজুদের খবর পেয়ে বিশেষ অভিযান পরিচালনা ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেসার্স খোকন ব্রিক্সের দুটি কক্ষে অভিযান চালিয়ে ১৬ বস্তা ইউরিয়া ও ৭ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। অবৈধভাবে সার মজুত রাখার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক শফিকুল ইসলাম খোকনকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

একই রাতে কুড়ারপাড় বাজারের মেসার্স রফিক ট্রেডার্সে অভিযান চালিয়ে ৯ বস্তা এমওপি সার পাওয়া যায় জব্দ করা হয়। পরে মেসার্স রফিক ট্রেডার্স প্রতিষ্ঠানটির মালিক রফিকুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ অভিযান বিষয়ে নিশ্চিত করে বলেন, মেসার্স খোকন ব্রিক্স প্রতিষ্ঠানটি সার মজুতদারের আওতাভুক্ত নয়। সার (ব্যবস্থাপনা) আইন অনুযায়ী নিবন্ধন ছাড়া সার সংরক্ষণ করা আইনসিদ্ধ নয়। এ বিধান লঙ্ঘনের কারণে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, কৃত্রিম সংকট ও কালোবাজারি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জব্দকৃত সার কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হবে।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]