চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

দেশজুড়ে

2026-09-02T13:08:31+06:00
2026-09-02T13:08:31+06:00
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
চুনারুঘাটে মাদক সেবীকে কারাদণ্ড
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৮ পিএম 
হবিগঞ্জের চুনারুঘাটে মাদক সেবনের অভিযোগে এক যুবককে এক মাসের কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড আরোপ করে এবং  উপজেলার ৫ নং শানখলা ইউনিয়নের 'শানখলা বাজার' এলাকায় ৭ টি করাতকলের কোন কাগজপত্র না থাকায় সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে চুনারুঘাট থানা পুলিশে ও আনসার সদস্যদের সার্বিক সহযোগিতায় মাদক বিরোধী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের বিলপাড় এলাকায় ইয়াবা সেবনরত অবস্থায় মোঃ হৃদয় মিয়ার ছেলে লিটন মিয়া(২০) কে আটক করে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৬(১)(গ) ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে এক মাসের কারাদণ্ড ও ১০০ একশত টাকা অর্থদণ্ড প্রদান করে। এর আগে গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলার ৫ নং শানখলা ইউনিয়নের 'শানখলা বাজার' সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭ টি করাতকলের কোন কাগজপত্র না থাকায় সিলগালা করে দেয় ভ্রাম্যমান আদালত।

এ সময় জব্দ করা হয়েছে সংরক্ষিত বনের কাঠসহ করাতকলের বিভিন্ন যন্ত্রাংশ। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিক আনোয়ার ও সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের বিষয়টি টের পেয়ে করাতকল মালিকপক্ষসহ করাতকলের লোকজন পালিয়ে যান।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]