জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-01T21:51:38+06:00
2026-09-01T21:51:38+06:00
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
গণতন্ত্র লুণ্ঠিত হলেই ত্রাণকর্তা হিসেবে বিএনপি: পুতুল
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫১ পিএম 
বাংলাদেশে যখনই গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে, তখনই বিএনপি ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোরের লালপুরে শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ১৯৯০ সালে গণতন্ত্র লুণ্ঠিত হওয়ার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে আবারও গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল।

বাংলাদেশের ইতিহাস ও স্বাধীনতার ঘোষককে নিয়ে বারবার বিতর্ক তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, ‘সত্য এটাই যে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একটি কণ্ঠস্বরই সারা বাংলাদেশের মানুষ শুনেছিল, সেটি ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বলিষ্ঠ কণ্ঠস্বর।’

তিনি আরও বলেন, যখন সারাদেশ মাফিয়াতন্ত্রে ছেয়ে গিয়েছিল, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দুর্বল করে দেওয়া হয়েছিল এবং একটি মেরুদণ্ডহীন বাংলাদেশ তৈরির চেষ্টা চলছিল, তখন আবারও গণতন্ত্রের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সমাবেশে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]