হবিগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-30T08:03:19+06:00
2026-08-30T08:03:19+06:00
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
পাওনা টাকা নিয়ে বিরোধ, ভাইয়ের ছুরিকাঘাতে বোন নিহত
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৮:০৩ এএম 
হবিগঞ্জের নবীগঞ্জে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে শাবানা বেগম (২২) নামে এক তরুণী নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাবানা বেগম মাধবপুর গ্রামের আফজল মিয়ার মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত তার বড় ভাই শাহিন মিয়া (২৬) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তিনি ঢাকায় রাজমিস্ত্রির কাজ করেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাবানা তার বড় ভাই শাহিন মিয়ার কাছে ৪০ হাজার টাকা জমা রেখেছিলেন। পরে প্রয়োজনের সময় সেখান থেকে ২০ হাজার টাকা নেন তিনি। অবশিষ্ট ২০ হাজার টাকা শাহিনের কাছে ছিল। সম্প্রতি ওই টাকা ফেরত চান শাবানা। বিষয়টি নিয়ে গত শুক্রবার শাহিন ঢাকার কাজ ছেড়ে বাড়িতে আসেন। একই সময়ে বাবার বাড়িতে আসেন শাবানাও।

গতকাল শনিবার সন্ধ্যায় বাকি ২০ হাজার টাকা ফেরত দেওয়ার বিষয়টি নিয়ে ভাই-বোনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহিন ছুরি দিয়ে শাবানাকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত শাবানাকে উদ্ধার করে নৌকাযোগে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই নৌকার মধ্যে তার মৃত্যু হয়।

খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং ঘটনার তদন্ত শুরু করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শাহিন মিয়া পলাতক রয়েছেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসেন বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]