জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-08-27T17:40:08+06:00
2026-08-27T17:40:08+06:00
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
বাংলা English
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Advertisement
রাজনীতি
মক্কা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:৪০ পিএম 
মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান সম্পূর্ণভাবে দেশের নিজস্ব বিষয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়। দেশ ও জাতির প্রয়োজন এবং স্বার্থে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই।

সম্প্রতি পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। মক্কা প্যাক্ট নামে পরিচিত এই চুক্তির আওতায় স্বাক্ষরকারী তিন দেশের যেকোনো একটির ওপর হামলা হলে সেটিকে তিন দেশের ওপরই হামলা হিসেবে বিবেচনা করা হবে।

চুক্তিটিকে ঘিরে বাংলাদেশকে ভবিষ্যতে এতে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। এরই মধ্যে এ বিষয়ে নিজের অবস্থান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দেশের প্রয়োজন ও স্বার্থ বিবেচনায় বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে এতে অন্য কারও আপত্তি বা অস্বস্তির কারণ থাকা উচিত নয়।

জ/শা




  বিষয়:   মক্কা চুক্তি  ডা. শফিকুর রহমান 



Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]