ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য নতুন সুবিধা

নিউজ ডেস্ক

ফিচার

2026-07-26T16:20:36+06:00
2026-07-26T16:24:13+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
ফিচার
ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য নতুন সুবিধা
নিউজ ডেস্ক
⏲ ৪:২০ পিএম | ২৬ জুলাই, ২০২৬ | রোববার
ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য নতুন সুবিধা
ফেসবুক মার্কেটপ্লেসে কেনাবেচার অভিজ্ঞতা আরও সহজ, নিরাপদ ও কার্যকর করতে একাধিক নতুন সুবিধা চালু করতে যাচ্ছে মেটা। নতুন এসব উদ্যোগের মধ্যে রয়েছে নিয়মিত বিক্রেতাদের জন্য আলাদা অ্যাপ, সেলফির মাধ্যমে বিনা মূল্যে পরিচয় যাচাই, উন্নত ভিডিও ইন্টারফেস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)নির্ভর বিভিন্ন টুল।

মেটা জানিয়েছে, নিয়মিত পণ্য বিক্রি করা ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য সেলার নামে একটি স্বতন্ত্র অ্যাপ চালু করা হবে। এর মাধ্যমে বিক্রেতারা সহজেই পণ্যের তালিকা পরিচালনা, ক্রেতাদের সঙ্গে যোগাযোগ এবং বিক্রির অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ফেসবুক মার্কেটপ্লেসে প্রতি মাসে ৪৩ কোটির বেশি নতুন পণ্যের তালিকা প্রকাশ করা হয়। ক্রমবর্ধমান এই কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকর করতে নতুন অ্যাপটি আনা হচ্ছে।

ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদারে চালু হচ্ছে ফেসবুক ভেরিফায়েড নামে একটি বিনা মূল্যের পরিচয় যাচাই সুবিধা। এতে ব্যবহারকারীরা সেলফির মাধ্যমে নিজেদের পরিচয় নিশ্চিত করতে পারবেন। যাচাই সম্পন্ন হলে তাদের প্রোফাইলে সাদা বৃত্তের মধ্যে একটি টিকচিহ্ন প্রদর্শিত হবে, যা ফেসবুক মার্কেটপ্লেস, ফেসবুক গ্রুপ এবং ফেসবুক ডেটিংয়েও দেখা যাবে।

মেটার দাবি, এই যাচাইকরণ ব্যবস্থা ভুয়া অ্যাকাউন্ট ও প্রতারণার ঝুঁকি কমানোর পাশাপাশি ক্রেতা-বিক্রেতার মধ্যে পারস্পরিক আস্থা বাড়াতে সহায়তা করবে।

ভিডিও দেখার অভিজ্ঞতাও উন্নত করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে কয়েকটি নির্বাচিত বাজারে ফুল-স্ক্রিন ভিডিও ইন্টারফেস চালু করা হবে। তবে ব্যবহারকারীরা চাইলে আগের ফিডভিত্তিক ভিডিও প্রদর্শন পদ্ধতিতেও ফিরে যেতে পারবেন।

এ ছাড়া সেলার অ্যাপ ও ফেসবুক গ্রুপে যুক্ত হচ্ছে এআইভিত্তিক নতুন টুল। এসব টুলের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পণ্যের বিবরণ তৈরি, গ্রুপে প্রয়োজনীয় তথ্য দ্রুত খুঁজে পাওয়া এবং বিভিন্ন প্রশ্নের উত্তর সহজে জানা যাবে।

মেটার ভাষ্য, নতুন এআই সুবিধাগুলো ব্যবহারকারীদের দৈনন্দিন কাজ আরও সহজ করবে এবং ফেসবুক মার্কেটপ্লেস ব্যবহারের সামগ্রিক অভিজ্ঞতা আরও উন্নত করবে।

জ/শা



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত