জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

2026-08-24T03:46:24+06:00
2026-08-24T03:46:24+06:00
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
জেল থেকে বের হয়েই জাহের আলভীর ‘রহস্যময়’ পোস্ট
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৩:৪৬ এএম 
সংগৃহীত ছবি
ছোটপর্দার পরিচিত মুখ ও জনপ্রিয় অভিনেতা জাহের আলভী-যার প্রতিটি নাটক মানেই মিলিয়ন মিলিয়ন ভিউ। স্ত্রী আফরা ইবনাত ইকরা ও পুত্র সন্তান রিজিককে নিয়ে বেশ ছন্দে ও সুখেই কাটছিল তার দিনকাল। কিন্তু একটি মর্মান্তিক ও রহস্যজনক ঘটনা মুহূর্তেই এলোমেলো করে দিলো সব।

গত ফেব্রুয়ারিতে মিরপুরের বাসা থেকে স্ত্রী ইকরার লাশ উদ্ধারের পর থেকেই ঘটনার নেপথ্যে চলে আসেন আলভী। পরবর্তীতে শ্বশুরবাড়ির পক্ষ থেকে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের হলে আইনি জটিলতায় পড়েন এই অভিনেতা। খাটতে হয়েছে জেল। সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়েছেন আলভী। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক রহস্যময় পোস্ট দিচ্ছেন এই অভিনেতা।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একটি পোস্ট নেটিজনদের দৃষ্টি কেড়েছে। সেখানে তিনি কেবল দুইটি শব্দ লিখেছেন-বেছে বেছে। সংক্ষিপ্ত ও রহস্যময় এই বার্তা দিয়ে অভিনেতা আসলে কী বোঝাতে চেয়েছেন, তা নিয়ে অনুরাগী ও নেটিজনদের মনে ধোঁয়াশা রয়েই গেছে। তৈরি হয়েছে রহস্য। 

এরপর দ্বিতীয় পোস্টে জেলজীবনের অভিজ্ঞতা নিয়ে একটি ভাবনামূলক লেখা শেয়ার করেছেন তিনি। নিজের ফেসবুক পোস্টে আলভি লেখেন, “জেলখানায় ২টি জিনিস খুব দামী ও দুর্লভ। একটি হচ্ছে ‘হলিউড (সিগারেট)’, আরেকটি হচ্ছে ‘ঘুম’। আর জেলখানায় সবচেয়ে সস্তা ও সহজলভ্য জিনিস হচ্ছে একটি। সেটি হচ্ছে ‘চিন্তা’।”

পোস্টের শেষে ‘মধ্যরাতের কবি’ নামে স্বাক্ষরও দিয়েছেন অভিনেতা।

জাহের আলভির এই পোস্টে উঠে এসেছে কারাগারের ভেতরের এক ভিন্ন অভিজ্ঞতার কথা। বিশেষ করে ‘ঘুম’ দুর্লভ আর ‘চিন্তা’ সহজলভ্য-তার এই কথাগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে কৌতূহল। তবে ঠিক কী অনুভূতি বা অভিজ্ঞতা থেকে তিনি এমন কথা লিখেছেন, তা স্পষ্ট করেননি অভিনেতা।

এর আগে ‘বেছে বেছে’ লিখে প্রথম পোস্ট দেওয়ার পর এবার জেলখানার অভিজ্ঞতা নিয়ে এমন রহস্যময় স্ট্যাটাস দিলেন জাহের আলভি। ফলে তার পরপর দেওয়া এসব পোস্ট ঘিরে ভক্তদের মধ্যেও দেখা দিয়েছে নানা আলোচনা।

কেবল রহস্যময় পোস্টই নয়, ছেলে রিজিককে ঘিরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় দেখা গেছে আলভীকে। সন্তানের সঙ্গে কাটানো সুন্দর ও আবেগময় মুহূর্তগুলো তিনি নিজের ভক্তদের উদ্দেশ্যে শেয়ার করছেন সামাজিক মাধ্যমে।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]