শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জহির উদ্দিন স্বপনের শ্রদ্ধা

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-23T12:00:28+06:00
2026-08-23T12:00:28+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জহির উদ্দিন স্বপনের শ্রদ্ধা
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১২:০০ পিএম 
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জহির উদ্দিন স্বপনের শ্রদ্ধা
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর সদ্য নিয়োগপ্রাপ্ত রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ রোববার সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে সেখানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদন ও দোয়া-মোনাজাতে বরিশাল জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরাও অংশ নেন। পাশাপাশি জহির উদ্দিন স্বপনের নির্বাচনী এলাকা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার বিএনপির আহ্বায়ক, সদস্যসচিবসহ পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদন ও দোয়া-মোনাজাতে অংশ নেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]