সিলেটের ওসমানী নগরে তেলবাহী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরের এ দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ওসমানী নগর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন।
তিনি জানান, দুপুর ২টার দিকে তেলবাহী একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজিচালিত অটোরিকশার। এতে অটোরিকশার চার যাত্রী নিহত হন। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।
জ/বা