বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-22T09:59:06+06:00
2026-08-22T09:59:06+06:00
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
বাঞ্ছারামপুরে ৮ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ ২ মাদক ব্যবসায়ী আটক
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৯:৫৯ এএম 
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।

গতকাল শুক্রবার (২১ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে থানার এসআই মো: মাহফুজ রানার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম উপজেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এসময় একটি সাদা রঙের টয়োটা প্রোবক্স প্রাইভেটকার তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলে, মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর থানার সোনাপুর গ্রামের তাভির আলীর ছেলে মো: ফয়জল আহমদ (৩২) এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার গনেশপুর গ্রামের মৃত কাহন আলীর ছেলে মরম আলী (৩৬)।

পুলিশ জানায়, মাদক বহনের কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১৯-৭৩০২ রেজিস্ট্রেশন নম্বরের প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে আমাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]