নেত্রকোণা, প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-22T15:37:57+06:00
2026-08-22T15:37:57+06:00
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
নেত্রকোণায় শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
নেত্রকোণা, প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৩:৩৭ পিএম 
নেত্রকোণায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

কর্মশালায় জেলার ১০ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের যুক্তি উপস্থাপন, বক্তব্যের কাঠামো তৈরি, তথ্য-উপাত্তের যথাযথ ব্যবহার এবং প্রতিপক্ষের বক্তব্য বিশ্লেষণসহ বিতর্কের বিভিন্ন কৌশল শেখানো হয়।

আয়োজকেরা বলেন, বিতর্কচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিবোধ ও বিশ্লেষণী দক্ষতা বাড়ে। পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি, সৃজনশীল চিন্তার বিকাশ এবং যুক্তিনির্ভর মনন গড়ে তুলতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অতিরিক্ত জেলা প্রশাসক মুন মুন জাহান লিজার সঞ্চালনায় কর্মশালার উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর কায়সার, যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক দেবাশীষ রঞ্জন সরকার, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক মাহফুজা মাহবুব এবং আবু আব্বাস ডিগ্রি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল কবীর সরকার।

এ সময়  বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিতর্কচর্চার ওপর গুরুত্ব দেন। তাঁরা বলেন, যুক্তি দিয়ে নিজের মত প্রকাশ এবং ভিন্নমতকে বিশ্লেষণ করার সক্ষমতা একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীরা এ ধরনের আয়োজনকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, বিতর্কের কৌশল সম্পর্কে হাতে-কলমে শেখার পাশাপাশি নিজেদের বক্তব্য উপস্থাপনের আত্মবিশ্বাসও বেড়েছে।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]