পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-22T13:26:46+06:00
2026-08-22T13:26:46+06:00
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
‎পাঁচবিবিতে স্প্রিং কয়েল ভেঙে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন আটকা, ট্রেন চলাচলে বিঘ্ন
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১:২৬ পিএম 
‎জয়পুরহাটে পাঁচবিবিতে স্প্রিং কয়েল ভেঙে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন রেললাইনে আটকা পড়ায় রেল চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে। ‎আজ শনিবার (২২ আগস্ট) সকালে পাঁচবিবি রেলওয়ে স্টেশন পার হয়ে জয়পুরহাটের পুরানাপৈল রেলগেটের তাজপুর মাঝামাঝি এলাকায় ট্রেনটির স্প্রিং কয়েল ভেঙে যায়। 

এতে ট্রেনটি রেললাইনে আটকে পড়ে এবং পাঁচবিবি থেকে জয়পুরহাট পর্যন্ত মেইন লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ‎রেলওয়ে সূত্রে জানা গেছে, ভেঙে যাওয়া স্প্রিং কয়েল মেরামত করতে রিলিফ ট্রেনের প্রয়োজন হবে। এ জন্য সান্তাহার ও পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

‎রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামত কার্যক্রম শেষ করার পর রেল চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। এদিকে ট্রেন আটকা পড়ায় এ রুটে চলাচলকারী পরবর্তী ট্রেনগুলো নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বিত হতে পারে। এতে যাত্রীদের সাময়িক ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে তারা দুঃখ প্রকাশ করেন।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]