জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-22T11:02:13+06:00
2026-08-22T14:11:21+06:00
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১১:০২ এএম  আপডেট: ২২.০৮.২০২৬ ২:১১ পিএম
জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সদ্য শপথ নেওয়া রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপ্রধান। এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন নতুন রাষ্ট্রপতি।

স্মৃতিসৌধের কর্মসূচি শেষে তিনি সরাসরি মিন্টু রোডের বাসায় ফিরে যাবেন। রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, আগামীকাল রোববার তিনি বঙ্গভবনে উঠবেন।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন দীর্ঘদিন বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর এক দিন আগে জাতীয় সংসদ কক্ষে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে তিনি রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]