বিদায়ী ম্যাচে গোল করে ওতামেন্দির আবেগঘন বিদায়

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আন্তর্জাতিক ফুটবলকে গত ২৩ জুলাই বিদায় জানানোর ঘোষণা দিয়েছিলেন নিকোলাস ওতামেন্দি। তবে লিওনেল মেসির বিদায়ী ম্যাচকে সামনে রেখে আজ আবারও আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামেন এই ডিফেন্ডার। আর সেই ম্যাচেই গোল করে দলকে এগিয়ে দিয়ে স্মরণীয় করে রাখলেন নিজের বিদায়ী মুহূর্ত।

2026-10-07T07:27:35+06:00
2026-10-07T07:27:35+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
Advertisement
খেলাধুলা
বিদায়ী ম্যাচে গোল করে ওতামেন্দির আবেগঘন বিদায়
স্পোর্টস ডেস্ক
⏲ ৭:২৭ এএম | ৭ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক ফুটবলকে গত ২৩ জুলাই বিদায় জানানোর ঘোষণা দিয়েছিলেন নিকোলাস ওতামেন্দি। তবে লিওনেল মেসির বিদায়ী ম্যাচকে সামনে রেখে আজ আবারও আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামেন এই ডিফেন্ডার। আর সেই ম্যাচেই গোল করে দলকে এগিয়ে দিয়ে স্মরণীয় করে রাখলেন নিজের বিদায়ী মুহূর্ত।

বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই মেসির সঙ্গে দারুণ এক সমন্বয়ে গোলের দেখা পান ওতামেন্দি।

ম্যাচের ৪৮তম মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে পাওয়া বলে দুর্দান্ত এক ভলিতে জাল খুঁজে নেন এই ডিফেন্ডার। তাঁর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। গোল করার মাত্র দুই মিনিট পরই ওতামেন্দিকে মাঠ থেকে তুলে নেন আর্জেন্টাইন কোচ।

এরপর ৬১তম মিনিটে মেসির অ্যাসিস্ট থেকে গোল করেন নিকো পাজ। তাঁর গোলে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার ব্যবধান দাঁড়ায় ২-০।

জ/শা 

  বিষয়:   ফুটবল  বিদায়ী ম্যাচ  ওতামেন্দি 

Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত