আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-19T16:19:58+06:00
2026-08-19T16:19:58+06:00
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
আত্রাইয়ে নিখোঁজের দুই দিন পর নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৪:১৯ পিএম 
নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের দুই দিন পর গীতারাণী কবিরাজ (৫৫) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার ভোপাড়া ইউনিয়নের বলরামচক (চকবাঁকা) গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের মদন কবিরাজের স্ত্রী গীতারাণী কবিরাজ সোমবার পারিবারিক দ্বন্দ্বের জেরে নিখোঁজ হন। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না।

বুধবার (১৯ আগস্ট) সকালে স্থানীয় লোকজন তার বাড়ির কাছের একটি পরিত্যক্ত ঘরে ওই নারীর ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আত্রাই থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম বলেন, ধারণা করা যাচ্ছে তিনি নিখোঁজের দিনই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পারিবারিক কোনো দ্বন্দ্ব ছিল কি না বা ঋণের চাপে আত্মহত্যা করেছে কি না তা এখনো স্পষ্ট নয়। তবে তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]