জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-19T16:59:24+06:00
2026-08-19T16:59:24+06:00
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
চাপমুক্ত থেকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে চাই: নবনিযুক্ত দুদক চেয়ারম্যান
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৪:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
দীর্ঘ সাড়ে পাঁচ মাসের নেতৃত্বশূন্যতা কাটিয়ে নতুন কমিশন পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নবনিযুক্ত চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী চাপমুক্ত থেকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে চান তিনি। একই সঙ্গে দুদকের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

বুধবার (১৯ আগস্ট) এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে তিন সদস্যের নতুন কমিশন সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে অফিস শুরু করেন। নতুন দুই কমিশনার হলেন ড. সাজ্জাদ হোসেন ভুঁইয়া ও ড. জাহাঙ্গীর আলম খান।

দায়িত্ব গ্রহণের পর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নতুন কমিশনের সদস্যরা। এ সময় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের অঙ্গীকার বাস্তবায়নে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দুদকের ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দুই কমিশনার বলেন, কথার চেয়ে কাজের মাধ্যমেই নিজেদের যোগ্যতা ও সক্ষমতার প্রমাণ দিতে চান তারা।

নবনিযুক্ত চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান বলেন, ১৮ কোটি জনগণকে হতাশ করবো না। দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করবো। জনগণের প্রত্যাশা অনুযায়ী দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

গত ৩ মার্চ আবদুল মোমেনের নেতৃত্বাধীন তিন সদস্যের কমিশন পদত্যাগ করার পর থেকেই নেতৃত্বশূন্য ছিল রাষ্ট্রীয় দুর্নীতিবিরোধী সংস্থাটি। প্রায় ১৭০ দিন পর নতুন কমিশন নিয়োগের মাধ্যমে সেই শূন্যতার অবসান হলো।





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]