শার্শায় ২০ টাকার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

বেনাপোল, প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-19T16:38:49+06:00
2026-08-19T16:38:49+06:00
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
শার্শায় ২০ টাকার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
বেনাপোল, প্রতিনিধি
⏲ ৪:৩৮ পিএম | ১৯ আগস্ট, ২০২৬ | বুধবার
শার্শায় ২০ টাকার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
Advertisement
যশোরের শার্শায় ২০ টাকার প্রলোভন দেখিয়ে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মকছেদ আলী (৫৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সকালে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মকছেদ আলী উপজেলার মহিষা মোল্লাপাড়া গ্রামের মৃত-কোরবান আলীর বাসিন্দা। এ ঘটনায় মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে শার্শা থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুর বাবা।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পর শিশুটি খেলতে বের হয়। এ সময় মকছেদ আলী টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে গ্রামের একটি ঘেরের পাড়ে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা করা হয়। পরে শিশুটিকে ২০ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ভয়ে শিশুটি প্রথমে পরিবারের কাউকে বিষয়টি জানায়নি।

এরপর শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে এক প্রতিবেশী নারীর কাছে ঘটনার কথা জানায়। পরে ওই নারীর কাছ থেকে বিষয়টি জানতে পেরে শিশুটির বাবা তার মেয়ের কাছে ঘটনার বিস্তারিত শোনেন। পরে এ ঘটনায় ভুক্তভোগীর বাবা গতকাল রাতে মামলা দায়ের করেন। মামলা পর তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ তাকে আজ বুধবার (১৯ আগস্ট) সকালে গ্রেপ্তার করে।

জানা গেছে-ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত ব্যক্তি তাঁদের প্রতিবেশী এবং শিশুটি তাঁকে চাচা বলে ডাকত।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, শিশু ধর্ষণের অভিযোগে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত