বিরল (দিনাজপুর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-19T13:26:19+06:00
2026-08-19T13:26:19+06:00
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
আ.লীগের সাবেক প্রতিমন্ত্রী বাবু সতীশ চন্দ্র রায় পরলোকগমন করেছেন
বিরল (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১:২৬ পিএম 
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ এবং প্রাথমিক ও গণশিক্ষা আ.লীগের সাবেক প্রতিমন্ত্রী বাবু সতীশ চন্দ্র রায় পরলোকগমন করেছেন। গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট)  রাত ১০টা ৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত কারণে নানান জটিল রোগে ভুগছিলেন তিনি বার্ধক্যজনিত জটিল রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে জানা গেছে। বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুর খবরে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবির মানুষ শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

পরিবারিক সূত্র থেকে জানিয়েছেন, প্রয়াত বাবু সতীশ চন্দ্র রায় এর শেষকৃত্য ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার নির্ধারিত সময় পারিবারিক ভাবে সিদ্ধান্ত গ্রহণের পর আনুষ্ঠানিক ভাবে জানানো হবে। সতীশ চন্দ্র রায় বাংলাদেশের দিনাজপুর জেলার রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক প্রতিমন্ত্রী যিনি তৎকালীন দিনাজপুর-৭ ও দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন। সতীশ চন্দ্র রায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য। 

তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন দিনাজপুর-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালের তৃতীয়, ১৯৯১ সালের পঞ্চম ও ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দিনাজপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। শেখ হাসিনার প্রথম মন্ত্রিসভায় তিনি প্রথমে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং পরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]