জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-19T03:28:23+06:00
2026-08-19T03:28:23+06:00
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
ডিএনসিসির কর্মকর্তাদের টেলিটক সিম বিতরণ
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৩:২৮ এএম 
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) কর্মরত নবম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তাদের মধ্যে বিতরণ করা হয়েছে টেলিটক করপোরেট সিম। গতকাল মঙ্গলবার বিকালে ডিএনসিসির ষষ্ঠতলার হলরুমে কর্মকর্তাদের এসব সিম বিতরণ করেছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

এ সময় প্রশাসক জানালেন, আজ বুধবার থেকে সরবরাহ করা টেলিটক করপোরেট সিম চালু করবেন সব কর্মকর্তা এবং পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখবেন এই সিমের মাধ্যমে। টেলিটক করপোরেট সিম ব্যবহারের মাধ্যমে নাগরিকসেবা প্রদানের পথ আরও সুগম হবে বলে আশাবাদী তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্যব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]