পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-19T15:02:21+06:00
2026-08-19T15:02:21+06:00
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
পাঁচবিবিতে গলায় ওড়না পেঁচিয়ে তরুণীর আত্মহত্যা
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৩:০২ পিএম 
‎জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কাঁচনা গ্রামে পূর্ণিমা বেগম (২২) নামের এক তরুণী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। ‎গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যার দিকে নিজ শয়নকক্ষে এ ঘটনা ঘটে। নিহত পূর্ণিমা বেগম কাঁচনা গ্রামের মোঃ কাসেম আলীর কন্যা।

‎স্থানীয় ইউপি সদস্য মনোয়ার হোসেন জানান, পারিবারিক বিষয় নিয়ে মঙ্গলবার বিকেলে মায়ের সঙ্গে পূর্ণিমার বাকবিতণ্ডা হয়। পরে তিনি নিজ শয়নকক্ষে গিয়ে দরজা ভেতর থেকে ছিটকানি দিয়ে ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

‎সন্ধ্যা গড়িয়ে গেলেও ঘরের দরজা না খোলায় পরিবারের লোকজন দরজায় ধাক্কাধাক্কি করেন। তাতেও দরজা না খোলায় পরে ঘরের ওপর দিয়ে গিয়ে ভেতরে তাকিয়ে পূর্ণিমাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান তারা। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
‎পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]