কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-13T21:12:14+06:00
2026-08-13T21:12:14+06:00
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
কাপাসিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৯:১২ পিএম 
গাজীপুরের কাপাসিয়া সদর বাজার এলাকায় যানজট নিরসন ও সড়কের শৃঙ্খলা ফেরাতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় অবৈধ পার্কিংয়ের অপরাধে ৭টি মামলা ও অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক।

স্থানীয় সূত্র জানায়, কাপাসিয়া সদর বাজার এলাকার প্রধান সড়কের ওপর অটোরিকশা, ভ্যান ও প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহন এলোমেলোভাবে পার্কিং করে রাখা হতো। এতে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হয়ে পথচারী ও সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হতো। এমন অপরাধে আজ সন্ধ্যায় অভিযান চালিয়ে অপরাধীদের অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে কাপাসিয়া থানা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক বলেন, সড়কে যত্রতত্র অবৈধ পার্কিংয়ের কারণে সাধারণ মানুষের প্রতি দিন ভোগান্তিতে পড়তে হচ্ছে। বাজার এলাকায় যানজট নিরসন ও সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সড়ক পরিবহন আইন অমান্যকারীদের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না।

অভিযানকালে মোবাইল কোর্ট বেঞ্চ সহকারী শিব্বির আহমেদ, স্থানীয় সাংবাদিক জাকির হোসেন কামাল, দৈনিক জনকণ্ঠের কাপাসিয়া উপজেলা প্রতিনিধি এস এম মাসুদ, কাপাসিয়া বাজার ইজারাদার মহিবুর রহমান, নুরুজ্জামানসহ বাজারের অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ ও ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযান শেষে স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালতের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সদর বাজারকে যানজটমুক্ত রাখতে নিয়মিত তদারকির দাবি জানান।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]