আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোক ও মানসিকভাবে ভেঙে পড়ায় ফুটবল থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতিতে যাচ্ছেন।
সম্প্রতি আর্জেন্টিনার শীর্ষ গণমাধ্যমগুলো মেসির সাময়িকভাবে ফুটবল থেকে দূরে থাকার খবর জানিয়েছে। ফুটবলবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকমও জানিয়েছে, মেসি ঠিক কতদিন মাঠের বাইরে থাকবেন, সে বিষয়ে এখনো কিছু জানাননি। এমনকি ৩৯ বছর বয়সী এই মহাতারকা স্থায়ীভাবে অবসর নেবেন কি না, সেই প্রশ্নও উঠছে।
গত শনিবার (৮ আগস্ট) আর্জেন্টিনার রোজারিও শহরের একটি হাসপাতালে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। বাবার মৃত্যুর পর থেকেই শোকে স্তব্ধ মেসি। এই কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছে ক্লাব ইন্টার মায়ামি, সতীর্থ ও কোচিং স্টাফরা।
মেসির অনুপস্থিতিতে সম্প্রতি লিগস কাপের একটি ম্যাচে হোর্হে মেসির প্রতি শ্রদ্ধা জানায় ইন্টার মায়ামি। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্টেডিয়ামের বড় পর্দায় হোর্হে মেসির নাম প্রদর্শন করা হয় এবং মায়ামির খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন।
গ্যালারিতেও তৈরি হয় আবেগঘন পরিবেশ। সমর্থকেরা পতাকা হাতে নিয়ে মেসির প্রতি সমর্থন জানিয়ে স্লোগান দেন। ম্যাচের ১০ মিনিটে ‘শক্ত থাকো, লিও’ লেখা ব্যানারও প্রদর্শন করেন তারা।
ইন্টার মায়ামির ডিফেন্ডার ফাকুন্দো মুরা বলেন, ‘যা হয়েছে তাতে আমরা গভীরভাবে মর্মাহত। এই কঠিন সময়ে দূর থেকেই আমরা লিওর পাশে আছি। যখনই সে ফিরে আসার জন্য প্রস্তুত হবে, আমরা তাকে সমর্থন জানাব।’
ক্লাবটির কোচ গিয়ের্মো হয়োসও মেসির পাশে থাকার কথা জানিয়েছেন। তিনি বলেন, এটি খুব কঠিন। অনেক সময় এমন পরিস্থিতিতে বলার মতো কোনো শব্দই থাকে না। এত কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলে নিজেকে সামলে ওঠা কঠিন হয়ে পড়ে। মানসিক ধাক্কা সামলে ওঠার প্রক্রিয়া পুরোপুরি মেসির ওপর নির্ভর করছে। ফলে খুব শিগগির তাকে মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা কম।
চলতি মাসে মেজর লিগ সকারের চার ম্যাচসহ ইন্টার মায়ামির মোট ১৭টি ম্যাচ রয়েছে। ফলে মেসি অনুপস্থিত থাকলে আসন্ন ম্যাচগুলোতে দলের পারফরম্যান্সে বড় প্রভাব পড়তে পারে। সূত্র: গোল ডটকম