আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-12T17:31:21+06:00
2026-08-12T17:31:21+06:00
বুধবার, ১২ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ১২ আগস্ট ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
মার্কিন রণতরিতে নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:৩১ পিএম 
ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন-এ নৌসদস্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। ইরানি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি (এমএনএ) ও তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনগুলোতে বলা হয়, দীর্ঘদিন ধরে সাগরে অবস্থান ও মোতায়েন থাকার কারণে রণতরিটিতে কর্মরত নৌসদস্যদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল।

নৌসদস্যদের দীর্ঘ সময় জাহাজে অবস্থান এবং তাদের বিভিন্ন অভিযোগ নিয়ে কথা বলতে ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধানের একজন উপদেষ্টা রণতরিটিতে যান। এ সময় ক্ষুব্ধ নৌসদস্যরা তাকে উদ্দেশ করে দুয়োধ্বনি দেন এবং পানির বোতল ছুড়ে মারেন।

এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে নৌসদস্যদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ধারালো অস্ত্র ও ছুরি ব্যবহারের ফলে হতাহতের ঘটনা ঘটে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

বর্তমানে ভারত মহাসাগরে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিংকন টানা ২৬৩ দিন ধরে মোতায়েন রয়েছে। এর মধ্যে ২০৮ দিনই রণতরিটির সদস্যরা নিরবচ্ছিন্নভাবে সমুদ্রে কাটিয়েছেন।

দীর্ঘ সময় ধরে সমুদ্রে অবস্থান এবং টানা সামরিক দায়িত্ব পালনের কারণে নৌসদস্যদের মধ্যে চাপ ও অসন্তোষ বেড়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ঘটনার পর রণতরিটির ভেতরে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে বলে দাবি করা হয়েছে।

জ/শা




  বিষয়:   মার্কিন রণতরি  রক্তক্ষয়ী সংঘর্ষ  নিহত 



Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]