দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম উপসর্গে চারজন এবং নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হয়ে হাসপাতালে শনাক্ত হয়েছেন ৯৪১ জন। গত ১৫ মার্চ থেকে ১২ আগস্ট পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ১২৫ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৪৬৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১২ আগস্ট পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২১ হাজার ১৩ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮২৭ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১২ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৬ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। ফলে একই সময়ে নিশ্চিত হামে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ জনে।
জ/শা