স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-08-11T16:11:56+06:00
2026-08-11T16:11:56+06:00
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
খেলাধুলা
‘দুই বছরের বেশি দেশের বাইরে থাকাটাই তো বড় শাস্তি’: সাকিব
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:১১ পিএম 
দুই বছর কিংবা দুই বছরের বেশি দেশের বাইরে থাকলাম, এটাই তো আমার জন্য বড় একটা শাস্তি। দেশে ফিরতে না পারা নিয়ে এমন মন্তব্য করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

সোমবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক সাক্ষাৎকারে নিজের দেশে ফেরা ও নিরাপত্তা নিয়ে কথা বলেন সাকিব।

ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার বিষয়ে তার আত্মবিশ্বাসের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কোনো সম্পর্ক আছে কি না এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, আমি তো বলছি না যে আমাকে ডিসেম্বরেই যেতে হবে। আমি যেকোনো দিন দেশে যেতে পারি।

তিনি বলেন, তাকে যদি বলা হয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে দেশে ফিরতে, তাহলে তিনি তা করতে প্রস্তুত। তবে একই সঙ্গে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান তিনি।

জুলাই আন্দোলন-সংক্রান্ত অভিযোগ ও হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে দ্রুত জামিন পাওয়া কয়েকজনের প্রসঙ্গে সাকিব বলেন, এসব আইনি প্রক্রিয়া সম্পর্কে তিনি খুব বেশি জানেন না।

দেশে ফিরে এক-দুই দিন জেলে থাকতে হলে আপত্তি আছে কি না এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, জেলে থাকা বা না থাকার বিষয় হচ্ছে না। তার মূল প্রশ্ন, কেন তাকে দুই বছরের বেশি সময় দেশের বাইরে থাকতে হচ্ছে।

সাকিব বলেন, দুই বছর দেশে আসতে পারতেছি না, এটাই তো বড় একটা শাস্তি। এটা তো জাস্টিস হলো না। তিনি আরও বলেন, দেশে ফেরার ক্ষেত্রে তার মূল উদ্বেগ কারাবাস নয় বরং নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত হওয়া।

আইনানুগ প্রক্রিয়া মেনে দেশে ফেরার সুযোগ দেওয়া হলে যেকোনো সময় দেশে ফিরতে প্রস্তুত বলেও জানান সাবেক এই ক্রিকেট অধিনায়ক।

জ/শা





  বিষয়:   সাকিব আল হাসান 



Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]