জবাবদিহি ডেস্ক

শিক্ষা

2026-08-11T14:16:09+06:00
2026-08-11T14:16:09+06:00
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
শিক্ষা
রাজশাহী বোর্ডে ৫ বিদ্যালয়ের কেউ পাস করেনি
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২:১৬ পিএম 
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। এসব প্রতিষ্ঠান থেকে মোট ৪১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও সবাই অকৃতকার্য হয়েছে।

গতকাল সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফলে দেখা যায়, শূন্য পাসের হারের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রাজশাহী জেলার তিনটি এবং নওগাঁ ও জয়পুরহাট জেলার একটি করে বিদ্যালয় রয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন।

বোর্ড সূত্রে জানা গেছে, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ছয়জন পরীক্ষার্থী অংশ নিয়ে কেউ পাস করেনি। বাঘা উপজেলার বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের ছয় পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। মোহনপুর উপজেলার আমরাইল উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১৩ জনেরও কেউ উত্তীর্ণ হতে পারেনি।

এ ছাড়া নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাইলানপুর উচ্চ বিদ্যালয় থেকে নয়জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিরট্টি ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের চার পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি।

রাজশাহী শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, শূন্য পাসের তালিকায় থাকা পাঁচটি প্রতিষ্ঠানই এমপিওভুক্ত এবং এসব প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষক-কর্মচারী রয়েছেন।

এসব প্রতিষ্ঠানের এমপিও স্থগিত করার সুপারিশ করা হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফরাত জেরীন। তিনি বলেন, ‘এ মুহূর্তে তাদের কোনো নোটিশ দিচ্ছি না। তবে দুই-একদিনের মধ্যে প্রতিষ্ঠান প্রধানকে একটা নোটিশ দেওয়া হবে।’

জ/উ






Loading...
Loading...
শিক্ষা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]