বাকৃবিতে শিক্ষার্থীদের একাডেমিক বহিষ্কার না করার আহ্বান ছাত্রদলের

জবাবদিহি ডেস্ক

শিক্ষা

2026-08-05T11:04:52+06:00
2026-08-05T11:04:52+06:00
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
শিক্ষা
বাকৃবিতে শিক্ষার্থীদের একাডেমিক বহিষ্কার না করার আহ্বান ছাত্রদলের
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১১:০৪ এএম 
বাকৃবিতে শিক্ষার্থীদের একাডেমিক বহিষ্কার না করার আহ্বান ছাত্রদলের
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে একাডেমিক বহিষ্কারসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার আহ্বান জানিয়েছে শাখা ছাত্রদল।

আজ বুধবার (৫ আগস্ট) শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতে আহ্বায়ক আতিকুর রহমান, সদস্যসচিব মো. শফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ. এম. শোয়াইব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সাম্প্রতিক ঘটনাগুলোর পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাডেমিক বহিষ্কারসহ বিভিন্ন মেয়াদের শাস্তিমূলক ব্যবস্থার ইঙ্গিতে তারা উদ্বেগ প্রকাশ করছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ, শিক্ষাজীবন ও মানসিক বিকাশ বিবেচনায় নিয়ে সংযম, মানবিকতা, ন্যায়পরায়ণতা ও বাস্তবতার আলোকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়।

ছাত্রদল আরও বলেছে, এমন কোনো শাস্তি দেওয়া উচিত নয়, যা একজন শিক্ষার্থীর শিক্ষাজীবন স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। একই সঙ্গে ক্যাম্পাসে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ধৈর্য, সংযম ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানানো হয়। প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগে চলমান পরিস্থিতির শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য সমাধান হবে বলেও আশা প্রকাশ করা হয়।


উল্লেখ্য, গত ২৪ জুলাই প্রথম বর্ষের দুই শিক্ষার্থীর ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে আশরাফুল হক ও শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হন। পরে ২ আগস্ট রাতে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল ও মাওলানা ভাসানী হলের শিক্ষার্থীদের মধ্যেও সংঘর্ষ হয়।

সর্বশেষ ৩ আগস্ট দিবাগত রাতে পৃথক দুই ঘটনায় চারটি হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
শিক্ষা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]