জবিতে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ

জবাবদিহি ডেস্ক

শিক্ষা

2026-08-06T09:35:49+06:00
2026-08-06T09:35:49+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
শিক্ষা
জবিতে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৯:৩৫ এএম 
জবিতে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ
একই স্থান ও সময়ে তিনটি ছাত্রসংগঠনের কর্মসূচি ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল বুধবার (৫ আগস্ট) রাতে প্রক্টর মোহাম্মদ নাসির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার একই স্থান ও সময়ে তিনটি সংগঠনের কর্মসূচির ঘোষণার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এর আগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ভাষা শহীদ রফিক ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে।

একই সময় ও একই স্থানে ‘ঐক্যবদ্ধ জগন্নাথ’ ব্যানারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়।

এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) বৃহস্পতিবার দুপুর ১২টায় ভাষা শহীদ রফিক ভবনে অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করেছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
শিক্ষা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]