বন্যায় স্থগিত আলিম পরীক্ষা শুরু ২০ আগস্ট

জবাবদিহি ডেস্ক

শিক্ষা

2026-08-09T14:05:05+06:00
2026-08-09T14:05:05+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
শিক্ষা
বন্যায় স্থগিত আলিম পরীক্ষা শুরু ২০ আগস্ট
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ২:০৫ পিএম 
বন্যায় স্থগিত আলিম পরীক্ষা শুরু ২০ আগস্ট
বন্যার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় স্থগিত হওয়া ২০২৬ সালের আলিম পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। সংশোধিত সূচি অনুযায়ী, স্থগিত ১১টি বিষয়ের পরীক্ষা আগামী ২০ আগস্ট থেকে শুরু হবে।

একই সঙ্গে আলিম পরীক্ষার ব্যবহারিক পরীক্ষার সময়সূচিও সংশোধন করা হয়েছে। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠেয় ২০২৬ সালের আলিম পরীক্ষার ১১টি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সংশোধিত সময়সূচি অনুযায়ী এসব পরীক্ষা ২০ আগস্ট থেকে অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়েছে, বিশেষ প্রয়োজনে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ প্রকাশিত সময়সূচি পরিবর্তন করতে পারবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
শিক্ষা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]