জবাবদিহি ডেস্ক

মতামত

2026-08-10T17:34:07+06:00
2026-08-10T17:34:07+06:00
সোমবার, ১০ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ১০ আগস্ট ২০২৬
মতামত
এসএসসির ফল নিয়ে আজহারীর উদ্বেগ
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৫:৩৪ পিএম 
২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। প্রকাশিত এই ফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী।

আজ সোমবার (১০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি শিক্ষাব্যবস্থার সামগ্রিক কাঠামো পর্যালোচনার আহ্বান জানান।

আজহারী বলেন, উদ্বেগের বিষয় হলো দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি।

তিনি বলেন, এই সংকটের প্রকৃত কারণ খুঁজে বের করা জরুরি। কোথায় ঘাটতি রয়েছে এবং কোথায় আরও যত্ন ও কার্যকর উদ্যোগ প্রয়োজন তা নিয়ে আলোচনা হওয়া দরকার।

শুধু শিক্ষার্থীদের দায়ী না করে শিক্ষক, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং পুরো শিক্ষাব্যবস্থার কাঠামো নিয়ে গভীরভাবে ভাবার আহ্বান জানান আজহারী।

একই সঙ্গে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান বের করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

এদিকে, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৯ হাজার ১৪১টি প্রতিষ্ঠানের মধ্যে ২২৬টি প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি। বিপরীতে ৮৮টি মাদ্রাসায় শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

এ ছাড়া, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

শূন্য পাসের এসব প্রতিষ্ঠানের মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

জ/শা





  বিষয়:   এসএসসি  সমমান পরীক্ষা  ফলাফল  পাস  ফেল  মিজানুর রহমান আজহারী 



Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]