ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য গ্রেপ্তার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

দেশজুড়ে

সুনামগঞ্জের ছাতকে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ভূঁইগাঁও গ্রামের বুকারভাঙ্গা নামক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

2026-10-25T20:40:12+06:00
2026-10-25T20:40:12+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
⏲ ৮:৪০ পিএম | ২৫ অক্টোবর, ২০২৬ | রোববার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ভূঁইগাঁও গ্রামের বুকারভাঙ্গা নামক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রুমেল আহমেদ রুবেল (২৪) ও সুমন আহমদ (২৮)। রুমেল আহমেদ রুবেলের বাড়ি সুনামগঞ্জের বিয়ানীবাজার থানাধীন সাইদনাপুর গ্রামে। বর্তমানে তিনি সিলেট নগরের জিন্দাবাজার এলাকার জল্লারপারে বসবাস করেন। অপরদিকে সুমন আহমদের বাড়ি সুনামগঞ্জের দিরাই থানাধীন সরমঙ্গল গ্রামে। তিনি বর্তমানে সিলেট নগরের শেখঘাট এলাকায় বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন পিপিএমের দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিরুল ইসলামসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁরা মশাল জ্বালিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজনকে ছাতক থানার এফআইআর নং-১৬, তারিখ ৯ আগস্ট ২০২৬, জিআর নং-২৩৫-এর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪ ও ৫ ধারা এবং দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬ ও ৩০৭ ধারায় মামলাটি করা হয়েছে।

পরে গ্রেপ্তার দুজনকে পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


  বিষয়:   সুনামগঞ্জ  গ্রেপ্তার  অভিযান  সদস্য  নিষিদ্ধ 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত