আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-10T10:11:07+06:00
2026-08-10T10:11:07+06:00
সোমবার, ১০ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ১০ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
ইরানের নিরাপত্তা কাঠামোয় বড় পরিবর্তন, শীর্ষ পদে রেজায়ি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১০:১১ এএম 
ইরানের নিরাপত্তা কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) প্রধান মোহসেন রেজায়িকে নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তাকে এ পদে নিয়োগ দেন।

নতুন দায়িত্বের পাশাপাশি রেজায়ি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে খামেনির প্রতিনিধির দায়িত্বও পালন করবেন। এর ফলে ইরানের নিরাপত্তা ও প্রতিরক্ষা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠল।

রেজায়ি এই পদে মোহাম্মদ বাঘের জোলঘাদরের স্থলাভিষিক্ত হয়েছেন। মার্চে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আলী লারিজানি নিহত হওয়ার পর জোলঘাদর সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিবের দায়িত্ব নিয়েছিলেন।

মোহসেন রেজায়ি এর আগে দীর্ঘদিন আইআরজিসির নেতৃত্বে ছিলেন। বর্তমানে তিনি ইরানের এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের সদস্য। দেশটির পার্লামেন্ট ও গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ হলে তা মীমাংসায় এই পরিষদ ভূমিকা রাখে। একই সঙ্গে গার্ডিয়ান কাউন্সিল আইন পর্যালোচনা এবং সরকারি পদে প্রার্থীদের যাচাইয়ের দায়িত্ব পালন করে।

১৯৮০-এর দশকে ইরান-ইরাক যুদ্ধের সময়ও রেজায়ি গুরুত্বপূর্ণ সামরিক নেতৃত্বে ছিলেন। দীর্ঘ সামরিক ও রাজনৈতিক অভিজ্ঞতার কারণে ইরানের নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতিতে তার নিয়োগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে নেতৃত্বে এই পরিবর্তনের অংশ হিসেবে মোহাম্মদ বাঘের জোলঘাদরকে নিজের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন মোজতবা খামেনি।

জ/দি






Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]