জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-10T11:12:14+06:00
2026-08-10T11:12:14+06:00
সোমবার, ১০ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ১০ আগস্ট ২০২৬
জাতীয়
স্থানীয় নির্বাচনে যোগ্য ও ত্যাগীদেরই সুযোগ: তারেক রহমান
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:১২ এএম 
স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদেরই প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দুর্বল বা অযোগ্য কাউকে মনোনয়ন দেওয়া হলে অন্যরা সেই সুযোগ নেবে। তাই দলের সমর্থিত প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

গতকাল রোববার (৯ আগস্ট) রাতে চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লুতে নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে আয়োজিত সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন। সভায় ছয় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব নাজিমুর রহমান। এতে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সভায় উপস্থিত একাধিক বিএনপি নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তারেক রহমান দলের ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। একই সঙ্গে তাদের উদ্দীপিত করতে বক্তব্যও দেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির চেয়ারম্যান বলেন, গুপ্ত বাহিনীর ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। ফ্যাসিবাদী শক্তিও বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসার বিচার প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিচার এক মাসের মধ্যে সম্পন্ন করার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা ১৫ দিনের মধ্যেই শেষ করা হয়েছে। এরপরও গুপ্ত বাহিনী ওই বিচার নিয়ে মিথ্যাচার করেছে বলে অভিযোগ করেন তিনি।

বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি দলটিকে একটি ঘরের সঙ্গে তুলনা করেন। তার ভাষ্য, বিএনপি পরিবার একটি ঘরের বাসিন্দার মতো। কোনো কারণে যাতে সেই ঘর ভেঙে না পড়ে, সে জন্য সবাইকে শক্ত হাতে ঘরটি ধরে রাখতে হবে।

তারেক রহমান আরও বলেন, বিএনপি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দিচ্ছে। এসব উদ্যোগ ও কার্যক্রমের বিষয়ে জনগণকে অবহিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]