আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-09T12:46:41+06:00
2026-08-09T12:46:41+06:00
রবিবার, ৯ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ৯ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
সৌদির জিজান ও জুবাইলে আগুন-বিস্ফোরণ, হামলার দাবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১২:৪৬ পিএম 
সৌদি আরবের জিজান ও জুবাইল অঞ্চলে আগুন ও বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। জুবাইল ইন্ডাস্ট্রিয়াল সিটির একটি গ্যাস স্থাপনায় হামলা চালানো হয়েছে এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে দাবি করেছে কয়েকটি আরব আঞ্চলিক সূত্র। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আঞ্চলিক সূত্রগুলো জানিয়েছে, জুবাইল এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কী কারণে বিস্ফোরণটি ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, আরব সূত্রগুলোর দাবি, জুবাইল ইন্ডাস্ট্রিয়াল সিটির গ্যাস স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। এরপর সেখানে আগুন ছড়িয়ে পড়ে। তবে হামলার ধরন, সম্ভাব্য ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে সূত্রগুলো বিস্তারিত তথ্য দেয়নি।

এদিকে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, জিজানে সৌদি আরামকোর একটি শোধনাগার-সংশ্লিষ্ট স্থাপনায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে মন্ত্রণালয় কোনো তথ্য জানায়নি। তারা জানিয়েছে, ঘটনায় কেউ নিহত হননি।

এর আগে আঞ্চলিক সূত্রগুলো দাবি করেছিল, জিজানে সৌদি আরামকোর স্থাপনাগুলোও হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। তবে জিজানে আরামকোর স্থাপনায় আগুন লাগা এবং জুবাইলে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: আনাদোলু এজেন্সি

জ/উ






Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]