সালাহউদ্দিন আহমেদকে গুমের মামলায় জিয়াউল আহসানকে হাজিরের আবেদন

জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

2026-08-09T12:51:11+06:00
2026-08-09T12:51:11+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
Advertisement
আইন-আদালত
সালাহউদ্দিন আহমেদকে গুমের মামলায় জিয়াউল আহসানকে হাজিরের আবেদন
জবাবদিহি ডেস্ক
⏲ ১২:৫১ পিএম | ৯ আগস্ট, ২০২৬ | রোববার
সালাহউদ্দিন আহমেদকে গুমের মামলায় জিয়াউল আহসানকে হাজিরের আবেদন
টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই সেল) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে গুম ও নির্যাতনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করার আবেদন জানিয়েছে প্রসিকিউশন। তাকে ট্রাইব্যুনালে হাজির করার পর এ মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে বলে জানিয়েছে প্রসিকিউশন।

এর আগে গতকাল শনিবার (৮ আগস্ট) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, স্বরাষ্ট্রমন্ত্রীকে গুমের মামলায় শেখ হাসিনা, জিয়াউল আহসান, আসাদুজ্জামান খান কামালসহ তৎকালীন র‍্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততার তথ্য পেয়েছে তদন্ত সংস্থা।

প্রসঙ্গত, ২০১৫ সালে উত্তরা থেকে তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়। পরে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তে উঠে আসে, গুমের পর তাকে র‍্যাব সদর দপ্তরের গোপন বন্দিশালা টিএফআই সেলে রাখা হয়েছিল।

জ/উ



Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত