নাটোরের ঐতিহ্য বিশ্বে তুলে ধরতে উদ্যোগ : পর্যটনমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-08T13:35:38+06:00
2026-08-08T18:28:32+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
নাটোরের ঐতিহ্য বিশ্বে তুলে ধরতে উদ্যোগ : পর্যটনমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ১:৩৫ পিএম | ৮ আগস্ট, ২০২৬ | শনিবার
নাটোরের ঐতিহ্য বিশ্বে তুলে ধরতে উদ্যোগ : পর্যটনমন্ত্রী
নাটোরের ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে বিশ্বব্যাপী তুলে ধরতে সরকার কাজ শুরু করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এমপি। শনিবার সকালে নাটোরের রাণী ভবানী রাজবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শুধু নাটোর নয়, দেশের সম্ভাবনাময় প্রতিটি এলাকার পর্যটনকে জনপ্রিয় করতে সরকার কাজ শুরু করেছে। এরই অংশ হিসেবে দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পট চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে এসব স্থানকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

আফরোজা খানম বলেন, পর্যটন স্পটগুলোর উন্নয়নের পাশাপাশি পর্যটকদের জন্য আবাসন, চিকিৎসাসহ প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা নিশ্চিত করার বিষয়টিও এসব পর্যটন হাবের পরিকল্পনায় অন্তর্ভুক্ত থাকবে।

রাণী ভবানী রাজবাড়ি পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ এবং নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত।

নাটোরের পর্যটন সম্ভাবনা সরেজমিনে পর্যবেক্ষণ করতে দুই দিনের সফরে গত শুক্রবার নাটোরে যান পর্যটনমন্ত্রী। সফরের প্রথম দিন তিনি নাটোরের উত্তরা গণভবন এবং ‘মিনি কক্সবাজার’ হিসেবে পরিচিত হালতি বিল পরিদর্শন করেন।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত