জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-08T13:37:59+06:00
2026-08-08T13:37:59+06:00
শনিবার, ৮ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ৮ আগস্ট ২০২৬
জাতীয়
শুধু পরিচ্ছন্নতাকর্মীদের দিয়ে শহর পরিষ্কার রাখা সম্ভব নয় : ডিএনসিসি প্রশাসক
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:৩৭ পিএম 
শুধু সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ওপর নির্ভর করে রাজধানীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। এ জন্য সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম।

শনিবার (৮ আগস্ট) সকালে ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা আমার-আপনার সকলের দায়িত্ব’ শীর্ষক জনসচেতনতামূলক বিশেষ সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, নগরের বর্জ্য ব্যবস্থাপনা শুধু সিটি করপোরেশনের দায়িত্ব নয়; পরিচ্ছন্ন নগর গড়তে নগরবাসীকেও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে এরই মধ্যে ৯ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, সবাইকে একটি পরিবারের মতো ঐক্যবদ্ধ হয়ে রাজধানীকে বাসযোগ্য করে তুলতে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ প্রতিশ্রুতি বাস্তবায়নে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদারের পাশাপাশি নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]