জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-08T12:16:49+06:00
2026-08-08T12:16:49+06:00
শনিবার, ৮ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ৮ আগস্ট ২০২৬
জাতীয়
অপপ্রচারে সরকারের কাজে বাধা দেওয়ার অভিযোগ রিজভীর
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:১৬ পিএম 
নানা ধরনের অপপ্রচারের মাধ্যমে অনেকে সরকারের কার্যক্রমে বাধা সৃষ্টি করছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ মাসের উন্নয়ন যাত্রা’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, সরকারের কোনো ধরনের গাফিলতি হলে প্রধানমন্ত্রী তা কঠোরভাবে মোকাবিলা করছেন। একই সঙ্গে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নেরও চেষ্টা করে যাচ্ছে সরকার।

তিনি বলেন, তারেক রহমানের কাজের বিভিন্ন দিক যখন দলিল হিসেবে জনগণের হাতে পৌঁছে যাবে, তখন এসব ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে।

এ সময় সরকারের ইতিবাচক কর্মকাণ্ড ও অর্জনগুলো জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা।

জ/উ





Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]