বিনোদন ডেস্ক

বিনোদন

2026-08-05T10:34:38+06:00
2026-08-05T10:34:38+06:00
বুধবার, ৫ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ৫ আগস্ট ২০২৬
বিনোদন
কান উৎসব শেষে নতুন আলোচনায় ঐশ্বরিয়ার অদেখা লুক
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১০:৩৪ এএম 
২০২৬ সালের কান চলচ্চিত্র উৎসব শেষ হওয়ার কয়েক মাস পর নতুন করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার টনি ওয়ার্ড সম্প্রতি কানে তার আগে প্রকাশ না হওয়া একটি হাউট কুতুর লুক প্রকাশ করলে তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ফ্যাশনপ্রেমীদের অনেকেই এটিকে ঐশ্বরিয়ার অন্যতম সেরা কান লুক হিসেবে অভিহিত করছেন।

ঐশ্বরিয়ার জন্য বিশেষভাবে তৈরি করা আইভরি-সাদা স্ট্র্যাপলেস হাউট কুতুর গাউনটিতে সাত হাজারের বেশি মুক্তা বসানো হয়েছে। হাতে তৈরি সূক্ষ্ম মুক্তার কারুকাজ এবং ত্রিমাত্রিক নকশা গাউনটিকে ভাস্কর্যের মতো নান্দনিক রূপ দিয়েছে। প্রায় ৪০ মিটার আইভরি সিল্ক ট্যাফেটা ব্যবহার করে কাঁধজুড়ে তৈরি করা হয়েছে নাটকীয় রাফল, যা পোশাকটিকে দিয়েছে রাজকীয় আবেদন।

টনি ওয়ার্ডের নকশার এ গাউন তৈরি করতে প্রায় ৬০০ ঘণ্টা সময় লেগেছে। প্রতিটি সেলাই, ভাঁজ ও মুক্তার সংযোজনে ফুটে উঠেছে হাউট কুতুরের সূক্ষ্ম কারিগরি দক্ষতা।

পোশাকের সঙ্গে ঐশ্বরিয়া পরেছিলেন শুধু লম্বা হিরার দুল ও একটি ডায়মন্ড রিং। মেকআপে ছিল উজ্জ্বল ত্বক, হালকা শিমারি আইশ্যাডো, নিখুঁত আইলাইনার ও নরম নিউড-গোলাপি ঠোঁটের সমন্বয়ে ‘সফট গ্ল্যাম’ লুক। আর সাইড পার্ট করা ওয়েভি হেয়ারস্টাইল তার উপস্থিতিতে যোগ করেছে ক্লাসিক হলিউড গ্ল্যামারের ছোঁয়া।

২০২৬ সালের কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়ার নীল মারমেড গাউন ও সাদা টাক্সেডো লুকও প্রশংসিত হয়েছিল। তবে উৎসবের কয়েক মাস পর প্রকাশিত এই অদেখা হাউট কুতুর লুক আবারও প্রমাণ করেছে, রেড কার্পেটের আলো নিভে গেলেও ফ্যাশন আইকন হিসেবে ঐশ্বরিয়া রাই বচ্চনের আবেদন অটুট রয়েছে।

জ/উ






Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]