জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-07T15:49:23+06:00
2026-08-07T15:49:23+06:00
শনিবার, ৮ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ৮ আগস্ট ২০২৬
জাতীয়
গণমাধ্যমে নিয়ন্ত্রণ নয়, সুস্থ ও টেকসই পরিবেশ চায় সরকার: তথ্যমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৩:৪৯ পিএম 
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, কার্যকর নীতিমালার মাধ্যমে একটি সুস্থ ও টেকসই পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, গণমাধ্যমের জন্য একটি স্থিতিশীল ও টেকসই পরিবেশ তৈরি করা গেলে এ খাতে বিনিয়োগ বাড়বে। পাশাপাশি সাংবাদিকদের উন্নত বেতন-কাঠামো, কর্মপরিবেশ ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করাও সহজ হবে।

আজ শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণতন্ত্রের বিকাশে স্বাধীন সাংবাদিকতার কোনো বিকল্প নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমের ওপর সরকারের পক্ষ থেকে অতীতের মতো কোনো নিয়ন্ত্রণ নেই। বরং সরকার মনে করে, একটি টেকসই গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য।

তিনি বলেন, ‘গণমাধ্যমের ওপর সরকারের নিয়ন্ত্রণ নিয়ে যে উদ্বেগ একসময় ছিল, বর্তমান বাস্তবতায় সেই পরিস্থিতি নেই।’

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকতা রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করে। তাই এ পেশার মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তবে এ ক্ষেত্রে সরকার একা কাজ করতে পারবে না। গণমাধ্যম মালিক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, বর্তমানে সবচেয়ে বড় লড়াই হচ্ছে সঠিক তথ্য ও অপতথ্যের মধ্যে। এ কারণে বস্তুনিষ্ঠ, নির্ভুল ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।

একই সঙ্গে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখাও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

জ/শা





  বিষয়:   তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন 



Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]