হবিগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-02T09:37:57+06:00
2026-08-02T09:37:57+06:00
সোমবার, ৩ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩ আগস্ট ২০২৬
দেশজুড়ে
হবিগঞ্জে বিএনপি নেতাসহ ১৩ জনের নামে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৯:৩৭ এএম 
হবিগঞ্জের মাধবপুরে আদাঐর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মীর খোরশেদ আলমসহ ১৩ জনের নামে ডাকযোগে কাফনের কাপড় ও হুমকিমূলক চিঠি পাঠানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৯ জুলাই) মাধবপুর ডাকঘরের মাধ্যমে রেজিস্ট্রি করা একটি পার্সেল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পৌঁছায়। পার্সেল খুলে চেয়ারম্যান মীর খোরশেদ আলম পৃথক নামে ১৩টি খাম পান। প্রতিটি খামের ভেতরে কম্পিউটারে টাইপ করা হুমকিমূলক চিঠি এবং একটি করে কাফনের কাপড়ের টুকরা ছিল।

চিঠিতে মীর খোরশেদ আলম ছাড়াও আনোয়ার হোসেন, মাহমুদ হোসেন, মিসির আলী, আব্দুল গফুর, কন্ট্রাক্টর মিজান, বজলু, সৈয়দ শিব্বির আহমদ, সৈয়দ আনাস, সৈয়দ তালহা, সৈয়দ তানজির ও সৈয়দ নোমানসহ কয়েকজনের নাম উল্লেখ করে হত্যার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে একজনকে চেয়ারম্যান পদে নির্বাচিত করার দাবি এবং তপশিল ঘোষণার পর হত্যা, মিথ্যা মামলা ও অন্যান্য অপরাধ সংঘটনের হুমকিও চিঠিতে উল্লেখ করা হয়। চিঠির শেষে ‘সচেতন যুব সমাজ’ নামে স্বাক্ষর ব্যবহার করা হয়েছে এবং কাফনের কাপড়ের নমুনা পাঠানোর কথাও লেখা রয়েছে।

ঘটনার পর মীর খোরশেদ আলম মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং বিষয়টি হবিগঞ্জের পুলিশ সুপারকে অবহিত করেছেন। তিনি বলেন, কারও কোনো অভিযোগ বা ক্ষোভ থাকলে সরাসরি জানাতে পারে, তবে এ ধরনের হুমকি অত্যন্ত উদ্বেগজনক।

মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, জিডি গ্রহণ করা হয়েছে এবং পার্সেল ও চিঠি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে চিঠিটি নবীগঞ্জ থেকে ডাকযোগে পাঠানো হয়েছে বলে জানা গেছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

জ/উ






Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]